সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৯:৫৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩ ২১:০০ পিএম
বাজেট ঘোষণা করছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। প্রবা ফটো
সুনামগঞ্জ পৌরসভায় নতুন কোন করারোপ ছাড়াই ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১০৪ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুরে পৌরসভার মেয়রের কক্ষে এই বাজেট ঘোষণা করেন মেয়র নাদের বখ্ত। বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত্ব দেখানো হয়েছে পাঁচ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার টাকা।
বাজেট বক্তব্যে নাদের বখ্ত বললেন, সকলক্ষেত্রে ডিজিটাল সেবা, শিক্ষাবৃত্তি, দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক, নারী উন্নয়ন, পরিচ্ছন্ন শহর, ড্রেনেজ সমস্যার সমাধান এবং সড়ক উন্নয়নের মাধ্যমে নান্দনিক সুনামগঞ্জ গড়ার স্বপ্ন দেখছি। তরুণ কাউন্সিলরগণসহ পৌরসভার চেষ্টা এবং সকল শ্রেণি পেশার নাগরিকদের সহযোগিতা নিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে চাই।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চান মিয়া, পৌর কাউন্সিলর আবাবিল নূর, গোলাম সাবেরীন সাবু, চঞ্চল কুমার লৌহ্, মোশারফ হোসেন, আহসান জামিল আনাছ, গোলাম আহমদ, সামিনা বারী মণি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।