× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোরবানির গরু কিনলে খাসি ফ্রি!

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ২১:০১ পিএম

হজরত আলীর লাল রঙের গরুটি। প্রবা ফটো

হজরত আলীর লাল রঙের গরুটি। প্রবা ফটো

ঈদ এলেই অন্য অনেক পণ্যের মতো কোরবানির গরুর বিক্রিতেও থাকে নানান অফার। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। শেরপুরে শাহীওয়াল জাতের বড় আকারের স্বাস্থ্যবান গরুর সঙ্গে একটি খাসি ফ্রি দিচ্ছেন বিক্রেতা হজরত আলী।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল কোন্তাপাড়া গ্রামের বাসিন্দা হজরত আলী। কোরবানি হাটে বিক্রির জন্য তিনি শাহীওয়াল জাতের একটি বড় গরু পালন করেছেন। হজরত আলীর লাল রঙের এই গরু দেখতে প্রতিদিন ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা লোকজন। গরুটির প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে- ভুসি, কলা, ধানের কুঁড়া, ছোলা, ভুট্টা ও কাঁচা ঘাস ইত্যাদি।

হযরত আলী জানান, গরুটির দাম ধরা হয়েছে চার লাখ টাকা। উপজেলার সবচেয়ে বড় গরু এটি বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, এবার কোরবানির ঈদে ঝিনাইগাতী বাজারে গরুটি উঠানো হবে। গরুটি কিনতে ইতোমধ্যে ক্রেতারা ধর দাম করছে। যে গরুটি কিনবে অফার হিসেবে একটি খাসি ফ্রি দেওয়া হবে।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, এ বছর ঈদে জেলায় গরুর চাহিদা ৫৬,৪৪৯টি। চাহিদার তুলনায় গরু বেশি রয়েছে ২৯,১০১টি। আর এসব গবাদিপশু জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়। এ ছাড়া জেলায় মোট ২০টি কোরবানির হাট বসছে। পাশাপাশি পাঁচটি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। আর এসব অনলাইন প্ল্যাটফর্ম হতে খুব সহজেই পছন্দসই গরু কিনতে পারবে আগ্রহীরা। প্রতিটা হাটে প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে একটি করে ভ্যাটেনারী টিম কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা