× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে শাটল ট্রেনের ধাক্কায় নানি-নাতি নিহত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৭:১৩ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৭:৪৪ পিএম

শাটল ট্রেন। সংগৃহীত ফটো

শাটল ট্রেন। সংগৃহীত ফটো

চট্টগ্রামের বায়েজিদে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাদের একজন বৃদ্ধা ও অন্যজন শিশু। সম্পর্কে তারা নানি-নাতি বলে জানা গেছে। 

রবিবার (২৫ জুন) দুপুরে শহরের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'রবিবার বিকালে বায়েজিদ থানা এলাকার অক্সিজেন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শাটল ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা ও শিশু আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে রিয়াজ নামের এক পথচারী। চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।'

দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্ত করা না গেলেও স্থানীয়রা জানান, তারা সম্পর্কে নানি-নাতি।  

পথচারী রিয়াজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'শিশুটি রেললাইনের ওপর ছিল। ট্রেন আসতে দেখে বৃদ্ধা তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দুজনই কাটা পরে। যতটুকু শুনেছি তারা নানি-নাতি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা