× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতাগীতে ঈদ করতে এসে গৃহবধূ খুন!

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ২০:২৮ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ২১:১৪ পিএম

বেতাগীতে ঈদ করতে এসে গৃহবধূ খুন!

কোরবানির ঈদ করতে এসে বরগুনার বেতাগীতে নিজ ঘর থেকে বিলকিস বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। বিলকিস বেগম একই গ্রামের মৃত মন্নান হাওলাদারের স্ত্রী।

এ ঘটনার এখনও কোনো কারণ জানা না গেলেও পুলিশ বলছে, বিলকিস বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডি কাজ করছে। 

বিলকিস বেগমের মেয়েরজামাই মো. সোহেল আমিন বলেন, তার শাশুড়ি ঈদ উপলক্ষে গত মঙ্গলবার ঢাকা থেকে বাড়িতে আসেন। গতকাল সকালে বাড়ির ভাড়াটিয়া তাকে ফোন দিয়ে জানান শাশুড়ির অবস্থা ভালো না। পরে ডাক্তার নিয়ে গেলে তিনি জানান অনেক আগেই শাশুড়ি মারা গেছেন।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্বপরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত। নিহতের শরীরে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের একটি গ্রিল ভাঙা এবং পেছনের দরজা খোলা ছিল। তবে বিষয়টি চুরির ঘটনা মনে হচ্ছে না। তিনি আরও বলেন, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনা তদন্তে আমাদের কয়েকটি টিম কাজ করছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা অল্প সময়ের মধ্যেই উদঘাটন করতে পারব।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা