× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের পাশে এমপি লিপি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৯:৫৮ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ২০:১৩ পিএম

ক্ষতিগ্রস্ত পরিবারদের চেক বিতরণ করছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। প্রবা ফটো

ক্ষতিগ্রস্ত পরিবারদের চেক বিতরণ করছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। প্রবা ফটো

কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া বনানীর মোড় এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে সর্বস্বান্ত হওয়া ৩৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। শনিবার (২৪ জুন) দুপুরে পুড়ে যাওয়া গ্যারেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবারকে ১৫ হাজার করে মোট চার লাখ ৮০ হাজার টাকা এবং একটি পরিবারকে পাঁচ বাণ্ডেল ঢেউটিন দেন। 

কিশোরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান টুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার এবং কিশোরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, আওয়ামী লীগ নেতা মিহির লাল বসাক, হাজী ইছাম উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৫ জুন ভোররাতে চরশোলাকিয়া বনানীর মোড় এলাকার গ্যারেজ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৩৯টি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়। একমাত্র উপার্জনের অবলম্বন অটোরিকশা পুড়ে ছাই হয়ে যাওয়ায় অন্তত ৩২ পরিবারে চরম বিপর্যয় নেমে আসে। ধার-দেনা করে কেনার পর অটোরিকশা চালিয়ে ও ভাড়া দিয়ে কোনরকমে চলতো পরিবারগুলো। এ রকম পরিস্থিতিতে সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি গত ১৭ জুন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যারেজ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়াসহ সমবেদনা জানান। দুপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন। ঈদের আগে সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা স্বস্তি প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা