× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের হুমকি তোয়াক্কা না করার হিম্মত শেখ হাসিনার আছে : নওফেল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৯:১৩ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ২০:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের হুমকি তোয়াক্কা না করার হিম্মত শেখ হাসিনার আছে : নওফেল

যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধীতা করেছিল দাবি করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সেই দেশটি আবার আমাদের দিকে লোলুপ দৃষ্টি ফেলেছে। যুক্তরাষ্ট্রের জানা উচিত, আমরা ১৯৭১ সালের বিজয়ী শক্তি ছিলাম। তাই তাদের হুমকিকে তোয়াক্কা না করার হিম্মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে এবং তিনি তা দেখিয়েছেন।

শনিবার (২৪ জুন) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশে একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা দেশীয় ও বিদেশি লুটেরাদের ইন্দনদাতা। এই অপশক্তিটি ধর্মের নামে অধর্ম করে এবং মানবতার নামে অমানবিকতার চর্চা করে। এই অপশক্তি বিদেশি মুরুব্বিদের গ্রিন সিগন্যাল পেয়ে আবার লাফালাফি শুরু করেছে। এদের ঐ পরাক্রমশালী মুরুব্বির গালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থ চপেটাঘাত করেছেন। এতেই তাদের দেশীয় এজেন্টরা ভয় পেয়ে উল্টাপাল্টা পাগলের প্রলাপ বকছেন। তাদের এই পাগলামি বন্ধ করতে আওয়ামী লীগের পরীক্ষিত নেতা-কর্মীরাই যথেষ্ট। কারণ তাদের প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা আছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম. নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে দেশের তিন কোটি মানুষকে নানাভাবে সরাসরি আর্থিক সহায়তা ও প্রণোদনা দিয়েছে। এই তিন কোটি উপকারভোগীর মধ্যে যারা চট্টগ্রাম নগরীর তিনটি এবং শহর সংলগ্ন তিনটি আসনসহ মোট ৬টি আসনে যেসকল সরকারিভাবে উপকারভোগী আছেন, তাদের যদি আমরা দলের সদস্য এবং দলীয় সমর্থন আদায় করতে পারি তাহলে আগামী দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই ৬টি আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং হবেই। এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও অবকাঠামো নির্মাণে সাধারণ মানুষকে যুক্তিসংগত কারণে কিছুটা দুর্ভোগও পোহাতে হয়। এটাই বাস্তবতা। তবে উন্নয়ন কর্মকাণ্ড যাতে দ্রুত হয় জনগণের সমস্যা যাতে লাঘব হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক সমঝোতা ও সমন্বয় সাধন প্রয়োজন। এই প্রয়োজনের অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের ভূমিকা থাকতে হবে।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, ওয়ার্ড আওয়ামী লীগের মো. মঞ্জুর হোসাইন, আনোয়ার হোসেন বাবুল, আবুল কালাম, ইউনিট আওয়ামী লীগের মো. সালাউদ্দিন, হাছান মুরাদ জকু, মো. আলমগীর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা