× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় স্মার্ট কর্মসংস্থান মেলায় চাকরিপ্রত্যাশীদের ভিড়

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১৩:৩৮ পিএম

বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলায় চাকরিপ্রত্যাশীদের ভিড়। প্রবা ফটো

বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলায় চাকরিপ্রত্যাশীদের ভিড়। প্রবা ফটো

বগুড়ায় স্মার্ট কর্মসংস্থান মেলা শুরু হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল থেকে মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ভিড় করছেন। চাকরিপ্রার্থীরা মেলায় নির্ধারিত বক্সে তাদের সিভি জমা দিচ্ছেন। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা যোগ্যতার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ দেবেন। 

শনিবার (২৪ জুন) সকালে জেলা শহরের টিটু মিলনায়তনে স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মেলায় ৩২ জন নারী উদ্যোক্তাকে সম্মাননাসূচক চেক বিতরণ এবং ১০ জন সম্ভাবনাময় উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারকে ল্যাপটপ তুলে দেওয়া হবে।

মেলায় সিভি জমা দিতে আসা শহরের সূত্রাপুর এলাকার ফারিহা আকতার বলেন, এ প্রথম এমন মেলায় এসেছি। আমি সিভি জমা দিয়েছি। আশা করছি আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পাব।

শিবগঞ্জের মোকামতলা থেকে এসেছেন সোহাগ হোসেন। তিনি বলেন, বগুড়ায় এমন মেলা হবে ভাবতে পারিনি। এমন পদ্ধতি আমার কাছে ইউনিক লেগেছে। সিভি জমা দিয়েছি। জানি না কি হবে। 

উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত শ্রাবনী আকতার বলেন, আমি সেমিনারে অংশ নিতে এসেছি। মূলত দেশে চাকরির বাজার কেমন তা দেখার জন্যই বাবার সঙ্গে মেলায় এসেছি। 

মেলার দ্বিতীয় পর্বে স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে নবম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ দেশসেরা উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা বক্তৃতা দেবেন।

মেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, টিএমএসএস ও গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ছাড়াও স্থানীয় রাহুল গ্রুপ, মিল্টন ইঞ্জিনিয়ারিং, মদিনা মেটাল, রিয়েল মেটাল, শোভা অ্যাডভান্স টেকনোলজি, মেঘনা ইনস্যুরেন্স, উত্তরা ও সফট টনিক প্রতিষ্ঠান লোক নিয়োগ দিবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা