× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের খাবার খেয়ে একই পরিবারের ১০ জন অচেতন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২১:০৪ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ২১:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ ভৈরবে কাঁঠাল ও রাতের খাবার খেয়ে একই পরিবারের ১০ জন অচেতন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) রাতে ও শুক্রবার সকালে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্ব কান্দা এলাকায় লাহু হাজীর বাড়িতে খাবারের পর অচেতন হয়ে পড়েন তারা। 

অসুস্থরা হলেন, লাহু হাজী, গুলবাহার, তাসলিমা, পুমি, জিতা, বর্ষা, বানী, তাসিন, মেঘলা ও মিজান। এদের মধ্যে পরিবারে কর্তা লাহু হাজীর অবস্থার গুরুতর হওয়ায় তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিকদী পূর্বকান্দা গ্রামের লাহু হাজীর বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারে সদস্যরা প্রথমে কাঁঠাল খান। ঘণ্টাখানেক পর তারা রুই মাছ দিয়ে ভাত খান। খাবার শেষের কিছু পরই তাদের বমি, মাথা ব্যথা শুরু হয়ে কয়েকজন অচেতন হয়ে পড়েন। রাতেই স্বজনরা এসে তাদের সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

খোদেজা বেগম নামে এক স্বজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পরিবারের সবাই একসাথে কাঁঠাল খেয়েছে। তার কিছু পর ভাত খেয়েছে। এরপরই সবার বমি ও মাথা ব্যথা শুরু হয়। কয়েকজন দুর্বল হয়ে পড়েন ও অচেতন হয়ে যান। 

বাড়ির কর্তা লাহু হাজী নামাজের জন্য মসজিদে গেলে সেখানেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুসুল্লীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খোদেজা বেগম বলেন, 'রাতে তাদের বাড়িতে গেলে দেখি সবাই গভীর ঘুমে আছে। ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ করছে না। তাদের লেবুর শরবতসহ টক জাতীয় খাবার খাওয়ানোর পরও কোনো উন্নতি হয়নি। স্বজনদের খবর দিলে সবাই এসে তাদের সকালে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকালে তাদের জ্ঞান ফিরলেও ঠিকমত কথা বলতে পারছেন না।' 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহজাবিন খানম বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন নারী ২ জন শিশু, ২ জন পুরুষ। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে কেন এমনটা হয়েছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। রোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। কেন এমন ঘটেছে সেটি জানার চেষ্টা করছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা