× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বে জিনিসপত্রের দাম কমছে, দেশেও কমবে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৯:১৩ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৯:১৬ পিএম

শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রবা ফটো

শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রবা ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা জানি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু বেড়েছে। শুধু আমাদের দেশে না, বিশ্বের সব দেশেই বেড়েছে। যেহেতু তেল, খাদ্যদ্রব্য বেশি দামে আমদানি করতে হয়, তাই সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে সবকিছুর দাম কমে আসবে। বিশ্বে দাম কমছে, বাংলাদেশেও কমবে।

শুক্রবার (২৩ জুন) মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা শুধু ঘরে বসে সরকারের সমলোচনা করতে পারে। করোনার সময় ভ্যাকসিন বিএনপি দেয়নি, আমরাই দিয়েছি। করোনার সময় আপনার পাশে না থেকে তারা সরকারের বিরুদ্ধে অপ্রচারে লিপ্ত ছিল- যে ভ্যাকসিন দিলে মানুষ মারা যাবে। আমরা বিনামূল্যে প্রতিটি মানুষকে ৩ থেকে ৪ বার ভ্যাকসিন দিয়েছি। প্রতিটি ভ্যাকসিনে ১০ হাজার টাকা করে খরচ হয়েছে সরকারের। আওয়ামী লীগ সরকার মানুষের জন্য যেসব ভালো কাজ করে বিএনপি ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়।’ 

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের এই উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সামাজিক সব ভাতা থাকবে কি, থাকবে না।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা, দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ওহাব, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। 

দিঘী ইউনিয়ন পরিষদের ১ হাজার ২৩৭ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা