× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৮:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে গোসল করতে নেমে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগমান গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই শিশুর নাম রনি রায়। সে মাঝদক্ষিণা গ্রামের সুনীল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝদক্ষিণা গ্রামের সুনীল রায়ের ছেলে রনি রায় ভোগমান গ্রামে নানার বাড়িতে গিয়ে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনি রায়কে মৃত ঘোষণা করেন।

তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. সায়েম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা