× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় রান্না ঘরে ব্রিটিশ ম্যাগনেটিক পিলার, গ্রেপ্তার ১

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৭:২৯ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৮:১৯ পিএম

রান্না ঘর থেকে ম্যাগনেটিক পিলার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আব্দুল মজিদ। প্রবা ফটো

রান্না ঘর থেকে ম্যাগনেটিক পিলার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আব্দুল মজিদ। প্রবা ফটো

বরগুনার আমতলীতে ব্রিটিশ সময়কালের একটি ম্যাগনেটিক পিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আব্দুল মজিদ গাজী। তিনি আমতলীর সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের বাসিন্দা।  

শুক্রবার (২৩ জুন) বিকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আমতলীর ছোট নীলগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে মজিদ গাজীকে গ্রেপ্তার করে ডিবি। পরে তার বসতঘরে তল্লাশি করে তার রান্না ঘরে রাখা ব্রিটিশ সময়ের একটি ম্যাগনেটিক পিলার উদ্ধার হয়। গোলাকার আকৃতির ওই পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি, প্রস্থ ২৪ ইঞ্চি এবং ওজন ২১ কেজি ২০০ গ্রাম। 

ওসি বলেন, মজিদ গাজীর বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা