× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৩ ২৩:৩৬ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১১:৫৫ এএম

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, দেশে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২২ জুন) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৫।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সোয়া ১১টায় চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের পাকা রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকার মো. মোকাদ্দেশ ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমনি এলাকার মো. শেফায়েত মিয়া।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, বুধবার রাতে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক হয়ে অস্ত্র ও ইয়াবা বড়ি পাচার করবে একটি চক্র- এমন তথ্য আমাদের কাছে ছিল। তার ওপর ভিত্তি করে রাতে র‌্যাব-১৫-এর একটি অভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এজাহার দেওয়া হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, অস্ত্র-গুলিসহ দুই আসামিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা