× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার তাগিদ রসিক মেয়রের

রংপুর অফিস

প্রকাশ : ২২ জুন ২০২৩ ২২:১৮ পিএম

নগরীর খামার মোড়ে ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউটের যুগপূর্তি অনুষ্ঠানে ককে কাটছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রবা ফটো

নগরীর খামার মোড়ে ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউটের যুগপূর্তি অনুষ্ঠানে ককে কাটছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রবা ফটো

কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার তাগিদ দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে ভালো কারিগরি প্রতিষ্ঠানের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। 

বৃহস্পতিবার (২২ জুন) সকালে নগরীর খামার মোড়ে ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউটের যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘বর্তমান সরকার কারিগরি শিক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা দেশ-বিদেশে চাকরি করে পরিবারের স্বচ্ছলতার আনার পাশাপাশি দেশের উন্নয়ন করবে।’

কারগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সাহেলী ইয়াসমিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মদ, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা