× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যা মামলায় দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৭:৩৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১৭:৫৪ পিএম

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় আসামি রেজাউল ও মনিরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে (বকশীগঞ্জ আমলি আদালত) আসামিরা জবানবন্দি দেন।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’বিকাল সাড়ে তিনটার দিকে আসামিদের আদালতে তোলা হয়। চারটার দিকে তারা বিচারক তানভীর আহমেদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।’

গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছলে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা