× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালোড়া পৌর নির্বাচনে মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী জলিল

বগুড়া অফিস

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৮:০৮ পিএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৮:২৮ পিএম

আব্দুল জলিল খন্দকার। ফাইল ছবি

আব্দুল জলিল খন্দকার। ফাইল ছবি

বগুড়ার তালোড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল খন্দকার জয়ী হয়েছেন। বিএনপি থেকে বহিস্কৃত এ নেতা জগ প্রতীকে ভোট পেয়েছেন ছয় হাজার ৯২৭টি। তার নিকতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমিরুল ইসলাম বকুল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন দুই হাজার ৯২৪ ভোট। 

বুধবার (২১ জুন) বিকাল ৬টার দিকে নয়টি কেন্দ্র থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

আব্দুল জলিল খন্দকার পৌর বিএনপির সভাপতি ছিলেন। গত ১৩ জুন দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকেসহ ১২ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করে বিএনপি।  

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইভিএমে ভোট দেন ভোটারেরা। বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল। 

তালোড়া পৌরসভায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৬জন। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুই প্লাটুন বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা