× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ ঘণ্টায় ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে তালোড়া পৌর নির্বাচনে

বগুড়া অফিস

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৪:৪৬ পিএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৫:২০ পিএম

ভোটকেন্দ্রের বাইরে সারিবদ্ধ নারী ভোটাররা। ছবি : সংগৃহীত

ভোটকেন্দ্রের বাইরে সারিবদ্ধ নারী ভোটাররা। ছবি : সংগৃহীত

বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচনে গত পাঁচ ঘণ্টায় ৪০ শতাংশের ওপর ভোট পড়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান৷ 

তিনি বলেন, ‘সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তারপরও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত ৯টি কেন্দ্রে ৪০ শতাংশের ওপর ভোট পড়েছে। এটি আরও বাড়তো। কিন্তু বৃষ্টির কারণে বিঘ্ন হয়েছে।’

এদিকে, তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকে আমিরুল ইসলাম বকুল, লাঙ্গল প্রতীকে এস এম সাহিদ, হাতপাখা প্রতীকে কামরুল ইসলাম, ইস্ত্রি প্রতীকে মোছা. আউলিয়া খন্দকার, নারিকেল গাছ প্রতীকে আবু হোসেন সরকার এবং জগ প্রতীকে আব্দুল জলিল খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

তালোড়া পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৭৬ জন। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ প্লাটুন বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা