× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানওয়ের লাইটে শর্টসার্কিট, ঢাকায় ফিরে গেল নভোএয়ারের ফ্লাইট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ জুন ২০২৩ ২২:২৫ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ২২:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রানওয়ে লাইটে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে নভোএয়ারের একটি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে পারেনি। 

মঙ্গলবার (২০ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি রাত ৭টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বিমানবন্দরের এয়ারডোম সহকারী আল আমিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাত ৭টা ৫৫ মিনিটের দিকে নভোএয়ারের উড়োজাহাজটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। কিন্তু রানওয়ের লাইটে ত্রুটির কারণে সেটি অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্য সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রানওয়ের লাইটে সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়েছে। এখন বিমানবন্দরে বিমান উঠানামা স্বাভাবিক রয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা