× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ জুন ২০২৩ ২১:৫৫ পিএম

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

চট্টগ্রামে বর্জ্য থেকে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ৩০-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের সিভিয়া-চায়না হার্বার-অর্চার্ড কনসোর্টিয়াম। মঙ্গলবার (২০ জুন) এই বিষয়ে একটি সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) টাইগারপাসস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিনিধি দলটি জানায় চীনে এই প্রতিষ্ঠান এ ধরনের ৪১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির অভিজ্ঞতা আছে। এজন্য কনসোর্টিয়াম চসিকের কাছে প্রকল্প বাস্তবায়নের জন্য ৩৫ একর ভূমি চেয়েছে যেখানে বাস্তবায়িত প্রকল্প থেকে ৩০-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা বাণিজ্যিকভাবে বিক্রি করবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এ উদ্যোগের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে নীতিগত সম্মতি দেয়া হয়েছে।

সভায় চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদাসহ কনসোর্টিয়ামের প্রতিনিধি হিসেবে অর্চার্ড গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফারুক, অর্চার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এজাজ মোহাম্মদ, সিভিয়ার দক্ষিণ এশিয়া ডিভিশনের প্রধান বিপণন প্রধান জিন পেং, চায়না হার্বারের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাং ফু  এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফুল হক উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা