× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতরা ছাড় পাবে না : মানবাধিকার কমিশন চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৬:০৩ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৬:২০ পিএম

নিহত সাংবাদিক নাদিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

নিহত সাংবাদিক নাদিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২০ জুন) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নিলক্ষিয়া গোমেরচর গ্রামে  সাংবাদিক নাদিমের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এমন কথা বলেন। 

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ সময় নাদিমের কবরের পাশে কিছুসময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া করেন। পরে তিনি নাদিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা বলেন। 

কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমি আইনমন্ত্রীর সঙ্গে স্পষ্ট কথা বলেছি। অবশ্যই এটার বিচার হবে এবং বিচারের জন্য তিনি নিজস্বভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জাতীয় মানবাধিকার কমিশন থেকে সোচ্চার ছিলাম এবং সোচ্চার থাকব। বিচার শেষ হওয়া পর্যন্ত আমরা সঙ্গে রয়েছি।’

তিনি আরও বলেন, 'নাদিম হত্যা মামলায় যাকে যেখানে ধরতে পেরেছে বিচার কার্যক্রম চলমান রয়েছে। আসামিদের ধরার ক্ষেত্রে সফলতার পরিমাণ অনেক বেশি। সেই সিসিটিভির ফুটেজ থেকে অনেক কিছুই কিন্তু সুস্পষ্ট। সেই সিসিটিভির ঘটনা থেকে পরবর্তীতে বক্তব্যগুলো সুস্পষ্ট ও ইতিবাচক। সে ইতিবাচকতার ধারাবাহিকতায় আমি বিশ্বাস করি যে, এখানে বিলম্ব হওয়ার মত বা অস্বস্তিতে থাকার মত কিছু নেই।

 ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, 'ইউপি চেয়ারম্যান বাবুর ছেলে রিফাত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের মধ্যে অন্যতম। যারা হত্যাকারী, হত্যায় সহায়তাকারী তারা ধরা পড়বে। যে অধিকার লঙ্ঘিত হয়েছে, সেই অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হবে। যে অন্যায় তারা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।'

এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ পরিচালক সুস্মিতা পাইক, বেঞ্চ অ্যাসিট্যান্ট মো. আখতারুজ্জামান, জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা