× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১২:৫৭ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৬:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে আকবর আলী নামের এক বৃদ্ধ প্রতিবেশী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকবর আলী পুরান ভাষানচর এলাকার মৃত নরম আলীর ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আজগর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার সকালে পুরান ভাষানচর এলাকায় মৃত বিল্লাত আলীর দুই ছেলে হক মিয়া ও মো. কাদের আলীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারি হয়। এ সময় প্রতিবেশী আরব আলী থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা