× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার ও বীজ পেল দেড় হাজার কৃষক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৩:৫২ পিএম

সার ও বীজ পেল দেড় হাজার কৃষক

ফেনীতে দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) ফেনী সদর উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে তাদের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। 

উফশী আমন ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, উপজেলার ১২টি ইউনিয়নে ১ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ হাজার ৪৪০ বিঘা জমির জন্য এই প্রণোদনা দেওয়া হয়। ১০ জনের গ্রুপ করে প্রতি গ্রুপে ১০ কেজি ওজনের ৫ বস্তা বীজ, ৫০ কেজি ওজনের ২ বস্তা ডিএপি এবং ২ বস্তা এমওপি সার দেওয়া হচ্ছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী। উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার। 

শুসেন চন্দ্র শীল বলেন, প্রধানমন্ত্রী তার জায়গা থেকে সব পর্যায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা