× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢলে ভেসে যাওয়া নারীর মরদেহ মিললেও খোঁজ নেই ২ সন্তানের

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১২:৩৪ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১২:৫৯ পিএম

ঢলের পানিতে নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার, সন্তানদের উদ্ধারের কাজ চলছে। প্রবা ফটো

ঢলের পানিতে নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার, সন্তানদের উদ্ধারের কাজ চলছে। প্রবা ফটো

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২ সন্তানসহ ঢলের পানিতে ভেসে যাওয়া দুর্লভ রানী দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার ২ সন্তানের খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধারাইন নদীর মাউতি বাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জের শাল্লা সরকারি কলেজ-সংলগ্ন সেতুর নিচে ঢলের পানির স্রোতে ২ সন্তানসহ দুর্লভ রানী দাস নিখোঁজ হন। 

দুর্লভ রানী দাস শাল্লার হবিবপুর ইউনিয়নে বিলপুর গ্রামের বাসিন্দা রথীন্দ্র দাসের স্ত্রী এবং তাদের দুই শিশুসন্তান জবা রানী দাস ও বিজয় দাস।

শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারে কাজ করছেন। নারীর মরদেহ মঙ্গলবার বেলা ১১টার দিকে পাওয়া গেলেও নিখোঁজ রয়েছে তার দুই সন্তান।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুই সন্তান নিয়ে দুর্লভ রানী শাল্লা ব্রিজ থেকে নেমে পাকা রাস্তায় (বাহাড়া রোডে) ওঠেন। এ সময় ঢলের পানির স্রোতে তারা ভেসে যান। ঘটনাটি জানার পরপরই নিখোঁজ মা ও তার দুই সন্তানকে উদ্ধারে অভিযান শুরু করে শাল্লা থানাপুলিশ। শল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, শল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা