× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকিতে শিঙাড়া না পেয়ে গরম তেল ঢেলে দোকানিকে ঝলসে দেওয়ার অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২৩:৫৪ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৩:২২ পিএম

চিকিৎসাধীন রিপন মিয়া। প্রবা ফটো

চিকিৎসাধীন রিপন মিয়া। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে শিঙাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গরম তেল ঢেলে  রিপন মিয়া (২৭) নামের এক দোকানির শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত রিপন ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে। অভিযুক্ত রাব্বি শিকদার টঙ্গীরঘাট এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, তিনি মাদকসেবী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিপনের দোকানে সোমবার রাত ৮টার দিকে রাব্বি বাকিতে শিঙাড়া খেতে চান। এ সময় রিপন বলেন, আগেও বাকি রয়েছে। এখন আর বাকি দেওয়া যাবে না। এ কথা বলায় রিপনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এবং সামনের কড়াইয়ে থাকা গরম তেল রিপনের শরীরে ঢেলে দেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাব্বি পালিয়ে যান। পরে রিপনকে উদ্ধার করে ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা