× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়রা নদী থেকে জেলের জালে ১৮ কেজির কোরাল

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২২:০২ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ২২:১১ পিএম

১৮ কেজি ওজের কোরাল মাছ। প্রবা ফটো

১৮ কেজি ওজের কোরাল মাছ। প্রবা ফটো

বরগুনার তালতলী উপজেলার পায়রা/বুড়িশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের কোরাল মাছ। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার জেলে কুদ্দুস ঘরামীর জালে মাছটি ধরা পড়ে।

কুদ্দুস ঘরামী বলেন, পায়রা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের মতো সকালে নদীতে জাল ফেলেছি। দুপুরে জাল তুলতে গিয়ে মাছটি পাই। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী জহিরুল ইসলামের কাছে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করি।

স্থানীয় মৎস ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, পায়রা, বিষখালী ও খাকদোন নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪-৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ পায়রা নদীতে ধরা পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা