× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএস পাওয়ার প্লান্ট পরিদর্শন করলেন সৌদি রাষ্ট্রদূত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২১:৫৮ পিএম

এসএস পাওয়ার প্লান্ট পরিদর্শন করলেন সৌদি রাষ্ট্রদূত

চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।

সোমবার (১৯ জুন) বিকাল পৌনে তিনটায় রাষ্ট্রদূত বিদ্যুৎকেন্দ্রে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ এবং এসএস পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা।

এসময় তার সঙ্গে ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। রাষ্ট্রদূত বিদ্যুৎকেন্দ্র এলাকায় প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান বলেন, এসএস পাওয়ার প্লান্টের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের অর্থনীতিতে বড় রূপান্তর ঘটাবে। দেশজ উৎপাদন তথা প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।

বাঁশখালীর গণ্ডামারায় স্থাপিত এসএস পাওয়ার প্লান্টটি গত ২৪ মে বেলা ২টা থেকে পরীক্ষামূলক উৎপাদনে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা