× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পত্তির জন্য মা-বাবাকে মারধর

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৮:২৭ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৯:০৫ পিএম

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সম্পত্তির জন্য মা ও বাবাকে মারধরের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। সোমবার (১৯ জুন) সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের আবু বক্কার সিদ্দিক মোল্যা ও তার স্ত্রী কহিনুর বেগম। তারা কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আবু বক্কার সিদ্দিক বলেন, ‘বড় ছেলে খালেদ মোল্যা ঢাকায় থাকে। আমাদের ভরণপোষণ দেয় না। আজ সকালে সম্পত্তির জন্য মাঝে-মাঝে সে আমাদের নির্যাতন করে। আজ সকালে ঢাকা থেকে বড়িতে এসে আমাদের গায়ে হাত তুলেছে। তাকে ঠেকাতে গিয়ে আমার মেয়ে মেজো ছেলের স্ত্রীও আঘাত পেয়েছে। পরে প্রতিবেশীরা এসে আমাদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।’

অভিযোগ অস্বীকার করেছেন খালেদ মোল্যা। তিনি বলেন, ‘বাবা আমাকে তাজ্য করেছে। আমি উনার কাছ থেকে টাকা দিয়ে জমি কিনেছি। তা এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে না।’

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বলেন, ‘ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আবু বক্কার। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা