× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজানের ঢলে বাড়ছে উত্তরাঞ্চলের সব নদ-নদীর পানি

রংপুর অফিস

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৭:৩৭ পিএম

গঙ্গাচড়া উপজেলার শেখ হাসিনা সেতু এলাকায় উজানের পাহাড়ি ঢলের পানিতে টইটুম্বর তিস্তা নদী। প্রবা ফটো

গঙ্গাচড়া উপজেলার শেখ হাসিনা সেতু এলাকায় উজানের পাহাড়ি ঢলের পানিতে টইটুম্বর তিস্তা নদী। প্রবা ফটো

উজানের ঢলে উত্তরাঞ্চলের সকল নদ-নদীর পানি বাড়ছে। তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, ঘাঘটসহ সব নদ-নদী পানিতে টইটম্বুর হয়ে গেছে। ফলে নদীর তীরবর্তী কিছু এলাকার নিমাঞ্চলের প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত নিম্নাঞ্চল, চর, দ্বীপ চরে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। বন্যা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। 

সোমবার (১৯ জুন) সকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বিকেল ৩টায় পরিস্থিতির উন্নতি হয়, পরে ওই পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

এ ছাড়া বিকাল ৩টায় ধরলা নদী কুড়িগ্রাম পয়েন্টে ১ দশমিক ২৪ মিটার, তালুক শিমুলবাড়ী পয়েন্টে ১ দশমিক ৩১ মিটার, দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে ৫০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদী নুনখাওয়া পয়েন্টে ২ দশমিক ৯০ মিটার, চিলমারী পয়েন্টে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীগুলো পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদীর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। সেই সাথে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা