× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় আশ্রয়শিবিরে গোলাগুলি, রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১১:৫৬ এএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১২:৩২ পিএম

উখিয়ায় আশ্রয়শিবিরে গোলাগুলি, রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকালে উখিয়ার ৮ নম্বর আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলিতে ওই রোহিঙ্গা যুবক নিহত হন।

নিহত ১৮ বছর বয়সি ইমান হোসেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে।

জানা গেছে, সকাল ৮টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপের মধ‍্যে  ২০-২৫ রাউন্ড ফায়ার হয়। এ সময় ইমান হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ক্যাম্পের আইএমও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমানের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা