× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

রংপুর অফিস

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২২:৩৫ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ২২:৩৬ পিএম

উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। ফাইল ছবি

উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। ফাইল ছবি

উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। রবিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর, দ্বীপ চরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। 

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তা নদীর উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি সমতল পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। রবিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার।

এদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টেও বেড়েছে পানি। এ পয়েন্টে বিপৎসীমা ২৮ দশমিক ৭৫ সেন্টিমিটার হলেও সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। 

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানে ভারী বৃষ্টিপাত ও পানি সমতল বৃদ্ধি অব্যহত থাকার কারণে তিস্তা নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বিপৎসীমার কাছাকাছি অবস্থা করতে পারে। এছাড়া কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধির কারণে কোনো স্থানে নদী ও বাধে ভাঙন দেখা দিলে তা মেরামতে পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা