× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বরিশালের নবনির্বাচিত মেয়রের

বরিশাল অফিস

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২০:৪৯ পিএম

বরিশালের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রবা ফটো

বরিশালের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের অবদুল্লাহ্ ওরেফে খোকন সেরনিয়াবাত সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সপরিবারে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র খোকন। 

বিষয়টি নিশ্চিত করেছেন খোকন সেরনিয়াবাতের ব্যাক্তিগত সহকারী মো. রুবেল হোসেন। 

তিনি জানান, খোকন সেরনিয়াবাত আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণের সময়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে দেশের বাহিরে ছিলেন। ফলে নির্বাচনের পরপরই নবনির্বাচিত মেয়র প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেননি। প্রধানমন্ত্রী দেশে আসার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খোকন সেরনিয়াবাত। এ সময় তার সঙ্গে স্ত্রী লুনা আবদুল্লাহ্, ছেলে আবিদুর রহমান ও তার স্ত্রী অ্যানদেইলিস অ্যাস্ত্রেয়া ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা