× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যা

চেয়ারম্যান বাবু পাঁচ দিনের রিমান্ডে

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৫:৩৭ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৯:৫৭ পিএম

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি: সংগৃহীত

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তার তিন সহযোগীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে।

রবিবার (১৮ জুন) দুপুরের দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের পক্ষের আইনজীবী ইউসুফ আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যান বাবুর সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

বাবু ছাড়া অপর তিন আসামি হলেন রেজাউল করিম, মনিরুল ইসলাম মনির ও জাকিরুল ইসলাম।

একই দিন তাদের আগে মামলার আরও নয় আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে চার আসামিকে চার দিন ও পাঁচ আসামিকে তিন দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।

আসামিদের মধ্যে বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার গোলাম কিবরিয়া ওরফে সুমন, মালিরচর নয়াপাড়া এলাকার মিলন, নামাপাড়া এলাকার তোফাজ্জল ও একই এলাকার আয়নাল হককে চার দিন রিমান্ডে নেওয়া হয়েছে।

অপরদিকে সাধুরপাড়া এলাকার কফিল উদ্দিন, দক্ষিণ কুতুবের চর গ্রামের ফজলু মিয়া ও শহিদ, মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মকবুল, সর্দারপাড়া মেরুরচর গ্রামের ওহিদুজ্জামানকে নেওয়ায় হয়েছে তিন দিনের রিমান্ডে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা