× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় ছাত্রলীগকর্মীকে গুলি করে হত্যা

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ০১:০৭ এএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ০৮:৩৪ এএম

পাবনার ঈশ্বরদীতে অতর্কিত হামলা ও গুলি করে তাফসির আহমেদ মনা নামে এক ছাত্রলীগকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

পাবনার ঈশ্বরদীতে অতর্কিত হামলা ও গুলি করে তাফসির আহমেদ মনা নামে এক ছাত্রলীগকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

পাবনার ঈশ্বরদীতে অতর্কিত হামলা ও গুলি করে তাফসির আহমেদ মনা নামে এক ছাত্রলীগকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।

তাফসির আহমেদ উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর পাকারাস্তা মোড় এলাকার তাইজুর রহমান তুহিনের ছেলে। তিনি ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মন্ত্রীর মোড়ে দোকানে বসেছিল তাফসির আহমেদ। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা ও এলোপাতারি গুলি চালায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনার তদন্তের পর হত্যার নেপথ্যের কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা