× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের চার্টার অ্যানিভার্সারি অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ২০:৫৯ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ২১:১২ পিএম

শুক্রবার চট্টগ্রামের আগ্রাবাদের এক হোটেলে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের চার্টার অ্যানিভার্সারি অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

শুক্রবার চট্টগ্রামের আগ্রাবাদের এক হোটেলে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের চার্টার অ্যানিভার্সারি অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের চার্টার অ্যানিভার্সারি অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন নতুন লায়ন সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়ে ক্লাবের নতুন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে। এ ছাড়া ক্লাবের বর্তমান সভাপতির কাছ থেকে আগামী বছরের সভাপতি দায়িত্ব বুঝে নিয়েছেন। হয়েছে ফ্যামেলি নাইট অনুষ্ঠানও। সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে পর্দা নেমেছে অনুষ্ঠানের

শুক্রবার (১৬ জুন) চট্টগ্রামের আগ্রাবাদের এক হোটেলে এই অনুষ্ঠান হয়।

ক্লাব সভাপতি লায়ন অশোক কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন এমডি.এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন জেলা ৩১৫-বি৪ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু) এমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ, জেলা প্রসিকিউটর লায়ন ইফতেখার সাইমুল চৌধুরী, কনভেনশন চেয়ারম্যান লায়ন তারেক, রিজিওনাল চেয়ারপারসান (হেড কোয়াটার) লায়ন মো. মাহাবুবুল ইসলাম, ফিনিক্স ক্লাবের সভাপতি (ইলেক্ট) লায়ন মঞ্জুর মোর্শেদ, সেক্রেটারি লায়ন শেখ কাওছার মাছুম, ট্রেজারার (ইলেক্ট) লায়ন প্রকৌশলী মো. শাহ্ রেওয়াজ মিঞা, সেক্রেটারি (ইলেক্ট) প্রকৌশলী লায়ন মাঈনুদ্দিন জুয়েল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা