× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৭:২৯ পিএম

কাশিমপুর কারাগার। ফাইল ফটো

কাশিমপুর কারাগার। ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চার মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত কয়েদির নাম মাহমুদ হাসান। তার বাড়ি গাজীপুরের টঙ্গীর বটতলা এলাকায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ’মাহমুদ হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি বলেন, ’তার বিরুদ্ধে চারটি মামলা ছিল। এর মধ্যে একটিতে ৩ মাস ও আরেকটিতে ৮ মাসের দণ্ডপ্রাপ্ত তিনি। কারাবিধি অনুযায়ী কার্যক্রম শেষ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা