× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট বাংলাদেশ গঠনে আউটসোর্সিংয়ে গুরুত্ব দিতে হবে : পিপিপি সচিব

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৫:৪৮ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৬:০২ পিএম

জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় অতিথিরা। প্রবা ফটো

জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় অতিথিরা। প্রবা ফটো

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনার্শিপ (পিপিপি) বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেছেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রকল্প সহজে বাস্তবায়ন সম্ভব। এতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য আউটসোর্সিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে।

শনিবার (১৭ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

এসময় আরও উপস্থিত ছিলেন উপসচিব আক্তারুন নাহার, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা