× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন

নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৪:৫৮ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৫:২৭ পিএম

জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের টানানো ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের টানানো ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের টানানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ জুন) রাতে এসব ব্যানার ও ফেস্টুন ছেড়ার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন অভিযোগ করেন, রাতের আধারে এ জঘন্য কাজ করা হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা আমার জানা নেই। তবে যারাই করেছে তাদের শাস্তি দাবি করছি।

সরেজমিনে দেখা যায়, সম্মেলন উপলক্ষে অসংখ্য ব্যানার, ফেস্টুন গতকাল সন্ধ্যায় হীরাঝিল এলাকায় টানানো হয়। তবে শনিবার সকালের দিকে অধিকাংশ ব্যানার, ফেস্টুন ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।

ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিএনপি নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ছেঁড়ার বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

এর আগে হীরাঝিল আবাসিক এলাকায় বিএনপির ওই সম্মেলন আয়োজনে অনুমতি না দিতে সংশ্লিষ্ট থানায় আবেদন করে হীরাঝিল আবাসিক এলাকার সমিতি। তারা পুলিশকে অনুরোধ করেছিলেন, যেন আবাসিক ওই এলাকায় এমন রাজনৈতিক সম্মেলন না করা হয়। সম্মেলন হলে এলাকায় যানজট চরম পর্যায়ে পৌঁছাবে বলেও তারা আশঙ্কার কথা জানান পুলিশকে। 

২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে মেয়র নির্বাচন করায় তৈমূর আলমকে আহ্বায়কের পদ থেকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় মনিরুল ইসলাম রবিকে। দুই বছরের মাথায় একই বছরের ১৫ নভেম্বর মনিরুল ইসলাম রবি ও মামুন মাহমুদের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা