চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৯:৫৭ পিএম
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
তিনি বলেন, বিশ্বনেতারা পরাশক্তি আমেরিকাকে নিয়ে কথা বলতে যেখানে সাহস করে না, সেখানে প্রধানমন্ত্রী সাহস করে জাতীয় সংসদে বলেছেন, কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব আমরা মেনে নেব না। আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশ ‘খাদ্য থাকলে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা অদম্য জাতি। যে কোনো কিছুর বিনিময়ে আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াবই।
শুক্রবার (১৬ জুন) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র ভাংচুরের প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলা চট্টগ্রাম মহানগর’র উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রফেসর ড. অনুপম সেন বলেন, বিএনপির সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ করেছে। বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে গণরায় দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বিএনপিকে উচিত জবাব দেবে।
অপরাজেয় বাংলা চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল আজিম রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, যুবলীগ নেতা আকতার হোসেন সৌরভ, ডা. উজ্জ্বল কান্তি দাশ, অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস, আবদুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, রেজাউল করিম রিপন, মেহেদী হাসান, ফয়সাল রফিক, আরাফাত ফয়সাল, কুতুব উদ্দিন, আমজাদ চৌধুরী, মো. আশিকুন্নবী, সৌমিত বড়ুয়া, সাইফুল ইসলাম মারুফ, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মাহমুদুল করিম, এম আর হৃদয়, শাহাজাদা চৌধুরী, মো. শাহেদ, আরিফ হোসেন, ইসমাইল হোসেন তারেক, মিজানুর রহমান রহিম, তানবীর মেহেদী মাসুদ, মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ প্রমুখ।