× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস থেকে সাড়ে ৯ কেজি সোনা উদ্ধার, আটক ৪

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ১৬:৩৯ পিএম

 জব্দ করা সোনা। প্রবা ফটো

জব্দ করা সোনা। প্রবা ফটো

চট্টগ্রাম শহরে কর্ণফুলীর এক বাস থেকে সাড়ে ৯ কেজি সোনার বারসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী থানার নতুন ব্রিজের মইজ্জ্যার টেক এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। ওই বাসে করে তারা কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিলেন। 

আটক চারজন হলেন- অলোক ধর, নারায়ণ ধর, জুলি ধর ও গীতা ধর। তাদের চারজনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধুপুরে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম কক্সবাজার থেকে আসা একটি বাস মইজ্জারটেক এলাকায় আসলে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসের চার যাত্রীর কাছ থেকে ছোট বড় মিলে ৭৫টি বার এবং দণ্ডাকৃতির ৫৪টি সোনার রোল জব্দ করা হয়। আটকরা তাদের কোমরে সোনার বার বেঁধে নিয়ে আসছিলেন।

তিনি বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে কক্সবাজার থেকে এক ব্যক্তি তাদেরকে সোনাগুলো দিয়েছে। এগুলো তাদের নগরীর হাজারী লেইনে পৌঁছানোর কথা ছিল। সেখানে কার কাছে পৌঁছানোর কথা ছিল এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাইনি। কাদের হয়ে এই সোনা তারা পাচার করছে আমরা সেটি খতিয়ে দেখছি। আটক চারজনকে মামলার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।'


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা