× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানত বিমানবন্দরে সোনার বারসহ দুই যাত্রী আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৪:৩৪ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ১৫:১৮ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ফটো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ফটো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি সোনার বারসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা। শুক্রবার (১৬ জুন) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সালেম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় জানাননি।

রাজস্ব কর্মকর্তা বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে দুবাই এয়ারের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পার আমরা ওই দুই যাত্রীকে আটক করি। এরপর তাদের লাগেজ তল্লাশি করে একজনের কাছে একটি সোনার বার, অন্যজনের কাছে তিনটি সোনার বার পাওয়া যায়। এর মধ্যে দুটি বার রেপ্লিকা মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা দুজন পায়ুপথে আরও সোনার বার নিয়ে এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বডি স্ক্যানিংয়ের পর এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারব। তাই উদ্ধার সোনার পরিমাণ সম্পর্কে এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা