× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশীকে হত্যার দায়ে ৩ ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৬:৫৬ পিএম

আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তরা। প্রবা ফটো

আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তরা। প্রবা ফটো

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রতিবেশীকে হত্যার দায়ে ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ৫ জন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আলপনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহাফুজার রহমান, রফিকুল ইসলাম ওরফে আরিফ ও আব্দুল কুদ্দুস। অব্যাহতিপ্রাপ্তরা হলেন শফিউল আলম, আবু জাফর, এনামুল হক, জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলী।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ এপ্রিল একটি ড্রেনের মাটি কাটা নিয়ে প্রতিবেশী সোলায়মান আলী জখম করেন দণ্ডপ্রাপ্তরা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম ৮জনকে আসামি করে কালাই থানায় মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা