× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুপনা-ঋতুপর্ণাকে সংবর্ধনা দেবে রাঙামাটি

রাঙামাটি সংবাদদাতা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১২:৫০ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৮ পিএম

নারী ফুটবল দলের সদস্য রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

নারী ফুটবল দলের সদস্য রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

সাফ শিরোপাজয়ের পর সারা দেশের মানুষের প্রশংসায় ভাসছেন নারী ফুটবলাররা। তাদের নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই নিজের জেলাগুলোতেও। এবার নিজেদের দুই নারী ফুটবলার রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমাকে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সংবর্ধনা দেবে রাঙামাটিবাসী।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে রুপনা ঋতুপর্ণা চাকমাকে ঘাগড়া বাজার থেকে ছাদ খোলা গাড়িতে রাঙামাটি শহরের দোয়েল চত্বর ঘুরে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আনা হবে তারপর সেখানে তাদেরকে  সংবর্ধনা দেওয়া হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, সদর সার্কেল পুলিশ সুপার জাহেদুল হক, মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ান, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শফিউল আজমসহ জেলা প্রশাসন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা

প্রবা/এমআর/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা