× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝড়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ

বরিশাল অফিস

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৫:৩৬ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১৬:১০ পিএম

ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এমভি ইনজাম লঞ্চ। প্রবা ফটো

ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এমভি ইনজাম লঞ্চ। প্রবা ফটো

বরিশাল মেহেন্দিগঞ্জের কাজিরহাটে ঝড়ের কবলে পড়ে এমভি ইনজাম নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কাজিরহাটের পূর্বভংগা এলাকার লতা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ’সকালে লঞ্চটি হিজলার টেক থেকে যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটের উদ্দেশে রওনা হয়। আবহাওয়া খারাপ হওয়ায় লঞ্চটিকে পূর্বভংগার লতা নদীর চরে নোঙর করেন চালক। যাত্রীরা লঞ্চটি থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পর ঝড় শুরু হলে সেটি কাত হয়ে আংশিক ডুবে যায়।’ 

তিনি আরও বলেন, ’খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যায়। তবে যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

লঞ্চের সুকানি নিজাম বলেন, ’সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করি। সাড়ে ৭টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। এতে লঞ্চের তলা ফেটে যায়। দ্রুত আমরা নদীর পাড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দিই।’

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ’কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছে। ঝড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে গেছে। ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা