মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৪:০৮ পিএম
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সরকার গোটা দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন করেছে, তা অতীতের কোনো সরকারই করতে পারেনি।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। উপজেলা সবাজসেবা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে অসহায় বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ভাতার বই ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
হাবিবুন নাহার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি মোংলা ও রামপালে ব্যপক উন্নয়ন করেছি। শুধু তাই নয়, বর্তমান সরকার মোংলাসহ গোটা দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন করেছে, তা অতীতের কোনো সরকারই করতে পারেনি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার প্রমুখ। সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান।