× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর দেয়ালচিত্র গুঁড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ২১:৫৫ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ০৮:৩৫ এএম

চট্টগ্রামের জামালখান মোড়ে জাতিরজনক বঙ্গবন্ধর রাজনৈতিক জীবনী নিয়ে লাগানো ছবিগুলো যুবদলের তারুণ্যের সমাবেশে আগত কর্মীরা ভেঙ্গে দেয়। প্রবা ফটো

চট্টগ্রামের জামালখান মোড়ে জাতিরজনক বঙ্গবন্ধর রাজনৈতিক জীবনী নিয়ে লাগানো ছবিগুলো যুবদলের তারুণ্যের সমাবেশে আগত কর্মীরা ভেঙ্গে দেয়। প্রবা ফটো

চট্টগ্রাম মহানগরীর জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাচের তৈরি দেয়ালচিত্র ভেঙে দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে দেয়ালচিত্রগুলো বানানো হয়েছিল।

বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে তিনটার পর জামালখান মোড় সংলগ্ন ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে থাকা এসব দেয়ালচিত্র ভেঙে দেওয়া হয়। এর আগে চট্টগ্রাম কলেজের সামনে যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে কোতোয়ালী থানা পুলিশ দেয়ালচিত্র ভেঙে দেওয়ার ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব সিদ্দিকী, বাকলিয়া ওয়ার্ডের ৪নং ইউনিট ছাত্রদলের সভাপতি এরফান, বাকলিয়া ওয়ার্ড যুবদল কর্মী নুরুল ইসলাম প্রকাশ মাসুম, চাঁন্দগাও থানা যুবদল কর্মী ইমন খান ও বাকলিয়া ওয়ার্ড যুবদল কর্মী মহিউদ্দিন হাসান ইমন।

যুবদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে চট্টগ্রাম কলেজ এলাকায় যুবদল ও ছাত্রলীগের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবদলের মিছিলটি গণিবেকারি হয়ে জামালখানের দিকে চলে যায়। এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট ও চকবাজার এলাকা থেকে আসা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ‘তারুণ্যের সমাবেশে’ যাচ্ছিল। রাস্তায় চকবাজার, গণিবেকারি হয়ে জামালখান মোড়ে আসতেই কাচের তৈরি বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙতে শুরু করে। কাজিরদেউরি নাছিমন ভবনের সামনে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। 

দেয়ালচিত্র ভাঙার খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলীসহ বেশ কিছু নেতাকর্মী।

এ সময় ক্ষোভ প্রকাশ করে আ জ ম নাছির উদ্দিন প্রতিদিনের বাংলাদেশ বলেন, ‘বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে যাওয়ার পথে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত শত শত ছবি নিয়ে কাচের তৈরি দেয়ালচিত্র ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা