× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে মসজিদের দোতলায় নবজাতক, দত্তক নিতে চান খতিব

বরিশাল অফিস

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ২০:২২ পিএম

বরিশাল নগরের বটতলা এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের দোতলা থেকে এক নবজাতক উদ্ধার করেছে পুলিশ।  প্রবা ফটো

বরিশাল নগরের বটতলা এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের দোতলা থেকে এক নবজাতক উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো


বরিশাল নগরের বটতলা এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের দোতলা থেকে এক নবজাতক উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে বুধবার (১৪ জুন) দুপুরে নিজেদের হেফাজতে নিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। শিশুটিকে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, গত ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। তিনি শিশুটির সঙ্গে কোনো স্বজন রয়েছে কি-না বিষয়টি খতিয়ে দেখেন। কিন্তু কারো সাক্ষাৎ পাননি। পরে শিশুটি কান্না শুরু করলে তিনি বাসায় নিয়ে যান।

রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটি উদ্ধারের পরপরই আমি থানা পুলিশকে অবগত করি। তাদের পরামর্শেই বুধবার দুপুরে শিশুটিকে হস্তান্তর করেছি। তবে শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই আমি ও আমার পরিবার দত্তক নিতে চাই।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমার সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই কন্যা রয়েছে। আমার স্ত্রী-সন্তানদের আগ্রহেই শিশুটিকে আইন মেনে দত্তক নিতে চাই। বিষয়টি থানা পুলিশকেও বলেছি। তবে শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে।’

শিশুটির দত্তক নেওয়ার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, ‘আমরা ইচ্ছে করলেই শিশুটিকে যে কাউকে দিতে পারি না। যিনি শিশুটিকে পেয়েছেন তিনিও যদি তাকে লালন-পালনের জন্য নিতে চান, সেজন্য তাকেও নিয়ম অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা