× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২১:০৫ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২১:৩৩ পিএম

জমি বিক্রির নামে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা ও খাস জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। প্রবা ফটো

জমি বিক্রির নামে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা ও খাস জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। প্রবা ফটো

জমি বিক্রির নামে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা ও খাস জমি দখলের অভিযোগ উঠেছে নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের আজিজুল হক ও আব্দুল মান্নান নামে দুই সহোদরের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ তুলে নওগাঁ মডেল টাউন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুস মঙ্গলবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কুদ্দুস বলেন, নওগাঁ শহরের চকপাথুরিয়া ও চকবিরাম মৌজায় ২০১৬ সাল থেকে আধুনিক মানের আবাসন গড়ে তোলার কাজ করছে নওগাঁ মডেল টাউন। ইতোমধ্যেই ৭৫টি প্লটে মাটি ভরাট ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ৬৮টি প্লট বিক্রি হয়েছে। কয়েকজন বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। প্রকল্পের দক্ষিণ প্রান্তে বাস টার্মিনাল ও নওগাঁ-মহাদেবপুর সড়কের সংঙ্গে আবাসনে চলাচলের জন্য ৪০ ফুট প্রশস্ত রাস্তা সংযুক্ত আছে। কিন্তু ২০১৭ সালে চকবিরাম মহল্লার আজিজুল হক ও তার ভাই আব্দুল মান্নান সেই রাস্তার মালিকানা দাবি করেন।

পরে তারা জমির ৮০ খতিয়ানের ২৮৪ দাগের কাগজমূলে প্রকল্পের রাস্তা বরাবর তাদের জমি রয়েছে বলে দাবি করেন। দাবির পরিপ্রেক্ষিতে প্রায় ৬ বছর আগে ২ কাঠা জমি বিক্রির শর্তে একটি চুক্তিনামার মাধ্যমে ২৯ লাখ ৯৯ হাজার টাকা নেন। কিন্তু প্রায় ৬ বছর অতিবাহিত হলেও জমি রেজিস্ট্রি করে দেননি। টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন আপত্তি, তালবাহানা ও কালক্ষেপণসহ প্রতারণার আশ্রয় নিচ্ছেন। তারা একাধিকবার মধ্যরাতে মডেল টাউনের প্রবেশ পথে অবৈধভাবে ইটের প্রাচীর নির্মাণ করার চেষ্টা করে প্রকল্পের সুনাম ক্ষুণ্ণ করার অপতৎপরতা চালান। টাকা ফেরত না দিয়ে সামাজিকভাবে হেয় করতে দুষ্কৃতকারীদের ছত্রছায়ায় তারা নানা তৎপরতা চালায়।

অভিযোগের বিষেয়ে জানতে চাইলে আজিজুল হক বলেন, ‘ক্রয়সূত্রে আমরা ওই জমি ভোগদখল করে আসছি। কোন খাস জমি দখল করছি না। জমির খারিজ সংক্রান্ত জটিলতা ও পারিবারিক সম্পত্তির বিষয়ে বাটোয়ারা মামলা থাকায় চুক্তিপত্র অনুযায়ী ক্রেতাকে জমি রেজিস্ট্রি করে দিতে পারছি না।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘২৮৪ দাগে ১৮ শতক জমি উল্লেখ থাকলেও বাস্তবে রয়েছে ৩২ শতক। এর মধ্যে ১৪ শতক খাস খতিয়ানভুক্ত। গত ২৩ মে জমি উদ্ধার করতে গিয়ে অবৈধ দখলকারীদের মারমুখী আচরণে কারণে ফিরে আসতে হয়েছে। এসব জমি নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে এবং ১৯টি দলিল সৃজন করা হয়েছে। ওইসব দলিল বাতিলের কার্যক্রম চলমান রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা