× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে নাশকতা মামলায় বিএনপির দুই শীর্ষ নেতার বিচার শুরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২০:৪৮ পিএম

বাঁয়ে ডা. শাহাদাত হোসেন ও ডানে আবু সুফিয়ান। ছবি কোলাজ। প্রবা ফটো

বাঁয়ে ডা. শাহাদাত হোসেন ও ডানে আবু সুফিয়ান। ছবি কোলাজ। প্রবা ফটো

নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৪০ জনের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত বিচার শুরুর আদেশ দেন। 

আসামিরা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ২০১৮ সালের ২ নভেম্বর গোপন বৈঠকে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন এসআই মো. আশরাফুল কবির। ২০২০ সালের ৩১ অক্টোবর ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলা থেকে আমরা অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ১৬ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।’ আসামিরা অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করবে বলে তিনি জানান।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২ নভেম্বর নগরের পাঁচলাইশ থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন আসামিরা। তারা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকে মিলিত হন। এ ঘটনায় ডা. শাহাদাত হোসেনসহ ৩০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন পাচঁলাইশ থানার এসআই মো. আশরাফুল কবির। ২০২০ সালের ৩১ অক্টোবর ৪০ জনকে আসামি করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা