সুনীল দাস চৌধুরী, বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৬:২৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩ ১৬:৫১ পিএম
ছবি : সংগৃহীত
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ৪১টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৩৯ জন কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি ও জামায়াতের একজন করে জিতেছেন।
৩১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৩০ জন এবং জামায়াত সমর্থিত একজন কাউন্সিলর হিসেবে জিতেছেন। এর মধ্যে দুটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। বিএনপি ঘেঁষা কেউ সাধারণ কাউন্সিলর পদে জিততে পারেননি। যদিও পাঁচটি ওয়ার্ডে বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা প্রার্থী হয়েছিলেন। আর সংরক্ষিত নারী কাউন্সিলরের মধ্যে ৯ জন আওয়ামী লীগের ও একজন বিএনপির।
সোমবার (১২ জুন) রাতে খুলনা শিল্পকলা একাডেমিতে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে ১২ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা মাস্টার শফিকুল ইসলাম জিতেছেন। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২ নম্বর ওয়ার্ডে এসএম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫ নম্বর ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ডে শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডে শেখ খালিদ আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডে সাহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে এসএম মাহফুজুর রহমান লিটন, ১০ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নম্বর ওয়ার্ডে নাঈমুল ইসলাম প্রিন্স, ১৩ নম্বর ওয়ার্ডে এসএম খুরশিদ আহমেদ টোনা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৪ নম্বর ওয়ার্ডে শেখ মফিজুল ইসলাম পলাশ, ১৫ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বর ওয়ার্ডে হাসান ইফতেখার চালু, ১৭ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে রাজুল হাসান রাজু, ১৯ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন বিপ্লব, ২০ নম্বর ওয়ার্ডে গাউসুল আযম, ২১ নম্বর ওয়ার্ডে ইমরুল হাসান, ২২ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বর ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বর ওয়ার্ডে এ জেড মাহমুদ ডন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২৫ নম্বর ওয়ার্ডে আলী আকবর টিপু, ২৬ নম্বর ওয়ার্ডে গোলাম মাওলা শানু, ২৭ নম্বর ওয়ার্ডে এসএম রফিউদ্দিন, ২৮ নম্বর ওয়ার্ডে জিয়াউল আহসান টিটু, ২৯ নম্বর ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে এসএম মোজাফফর রশিদী রেজা ও ৩১ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।
সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির মাজেদা খাতুন জিতেছেন। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী সংরক্ষিত কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মনিরা আকতার, ২ নম্বর ওয়ার্ডে সাহিদা আকতার, ৩ নম্বর ওয়ার্ডে রাফিজা আকতার, ৪ নম্বর ওয়ার্ডে খাদিজা খানম সোনালী, ৫ নম্বর ওয়ার্ডে মেমরী সুফিয়া রহমান শুনু, ৬ নম্বর ওয়ার্ডে রোজি ইসলাম নদী, ৭ নম্বর ওয়ার্ডে মাহামুদা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে কনিকা সাহা ও ১০ নম্বর ওয়ার্ডে জেসমিন সুলতানা জলি।
কেসিসি নির্বাচনে সাধারণ ২৯টি ওয়ার্ডে (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুটি ছাড়া) ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় ৪টার পরও ভোট নেওয়া হয়।