× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাস পেরোলেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসাছাত্র

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১১:৫৮ এএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১২:২৬ পিএম

নিখোঁজ ছাত্র শাকিল

নিখোঁজ ছাত্র শাকিল

এক মাস পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি শাকিল মিয়া নামে ১৪ বছর বয়সি নিখোঁজ মাদ্রাসাছাত্র। ছেলেকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা। কোথাও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ছেলেকে জীবিত ফেরত পেতে করছেন কাকুতিমিনতি। পুলিশ বলছে, কিশোর ছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।

জিডি থেকে জানা গেছে, হবিগঞ্জের  বানিয়াচং উপজেলার হলিমপুর গ্রামের নুর শাহজাহানের ছেলে শাকিল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমাহ মাদ্রাসায় থেকে হিফজুল কোরআন বিভাগে পড়ছিল।

গত ৯ মে সকাল ৬টার দিকে কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয় সে। বিষয়টি মাদ্রাসার শিক্ষকদের নজরে এলে শাকিলের বাবাবে জানান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৩ মে হবিগঞ্জ সদর থানায় শাহজাহান জিডি করেন।

সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমাহ মাদ্রাসার হিফজুল বিভাগের প্রধান হাফেজ ফয়জুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, নিখোঁজের তিন দিন আগে শাকিল মাদ্রাসায় ভর্তি হয়েছিল।

তিনি বলেন, ‘৯ মে ফজরের নামাজ শেষে তাকে মাদ্রাসার মসজিদে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি। না পেয়ে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে তার বাবাকে বিষয়টি জানানো হয়। পরিবারের লোকজনকে ঘটনা জানালে তারাও বিভিন্ন স্থানে খোঁজে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা তোফাজ্জল হক তাউসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হিফজ বিভাগের ছাত্রদের বিষয়টি হিফজ বিভাগের প্রধানই বলতে পারেন। শুনেছি তিন দিন আগে একজন ছাত্র ভর্তি হয়েছিল, তবে তার সঙ্গে আমার দেখা হয়নি। যেহেতু আমার মাদ্রাসা থেকে ছাত্র হারিয়ে গেছে, সেজন্য আমি মর্মাহত। তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন করছি।

নিখোঁজ শাকিলের বাবা নুর শাহজাহান বলেন, মাদ্রাসা থেকে শাকিল নিখোঁজের বিষয়টি জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে মাদ্রাসায় যাই। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে জিডি করি। আমি ছেলেকে ফেরত চাই।

হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক জয় পাল বলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। শাকিলের কাছে মোবাইল ফোন না থাকায় কোথায় আছে জানতে সমস্যা হচ্ছে। গত শনিবার রাতে শাকিলের বাবাকে নিয়ে উদ্ধারের জন্য সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা