× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ আবুল খায়ের আবদুল্লাহ

বরিশাল অফিস

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২২:৫৩ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ০০:১৬ এএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবুল খায়ের আবদুল্লাহ। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবুল খায়ের আবদুল্লাহ। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সোমবার (১২ জুন) বরিশাল নগরীর সার্কিট হাউসে এবারের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্য দেন আবুল খায়ের।

এসময় তিনি বলেন, ‘সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া। বরিশালের মানুষের অক্লান্ত পরিশ্রমে মেয়র নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশা-আকাঙ্খা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন, ভোট দিয়ে আমাকে বিজয়ী করে আপনারা তা পূরণ করেছেন।’

আবুল খায়ের আরও বলেন, ‘গণমানুষের আশা-আকাঙ্খার প্রতীক শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসঙ্গে নগরীর সব ভোটার, আমার দলের নেতাকর্মী, যারা নির্বানে আমার জন্য পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞ। ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব। সবার মঙ্গল হোক।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আবুল খায়েরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভাই বরিশাল আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এবং ভাতিজা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। জেলা ও মহানগর আওয়ামী লীগের পৃথক প্যাডে এই অভিনন্দন বার্তা জানানো হয়।

বরিশাল সিটিতে ১২৬ কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে নৌকা প্রতীকে আবুল খায়ের পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা